শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কলাপাড়ায় অবৈধভাবে এক্সাভেটর দিয়ে মাটি কাটার দায়ে ১০ হাজার টাকা জরিমানা

কলাপাড়ায় অবৈধভাবে এক্সাভেটর দিয়ে মাটি কাটার দায়ে ১০ হাজার টাকা জরিমানা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী)ঃ

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে নদীর পাড় থেকে এক্সাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে মো.রাজন শেখ(৩৫) নামের একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। কলাপাড়া উপজেলা সহকারি  কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রবিবার রাত(২৩মার্চ)রাত ৯টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ব্রিকফিল্ড এলাকার অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারি  কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান,অবৈধভাবে বিনা অনুমতিতে নদীর পাড় থেকে এক্সাভেটর মাধ্যমে মাটি কাটার অপরাধে এক্সাভেটর ড্রাইভার মো.রাজন শেখকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬ (ঙ) ১৫ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে জরিমানার টাকা  তাৎক্ষণিক দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সরকারী সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২৪/০৩/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD