শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
শাহাবুদ্দিন সভাপতি, মিজানুর সম্পাদক।। প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা কমিটি গঠন

শাহাবুদ্দিন সভাপতি, মিজানুর সম্পাদক।। প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা কমিটি গঠন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪ বছরের জন্য নির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে চর নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহাবুদ্দিন তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মধ্য টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মিজানুর রহমানকে দ্বায়িত্ব প্রদান করা হয়েছে।

১৩ মার্চ ২০২৫ ইং তারিখ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো.আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন অনুমদিত কমিটির সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক মো.নজরুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার উপজেলার ১৭২টি প্রাথমিক বিদ্যালয়ের ৮৫০ জন শিক্ষক এ কমিটি গঠনে সম্মতি প্রদান করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক পাঁচজুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো.আজাদুর রহমান, নির্বাহী সভাপতি মো.ইউনুচ আলী, নির্বাহী সম্পাদক মো.তরিকুল ইসলামসহ ৬৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

কমিটি গঠন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন, কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমিতির নির্বাচিত সভাপতি মো.শাহাবুদ্দিন তালুকদার বলেন, পবিত্র মাহে রমজান মাসে এই কমিটি উপহার দেয়ায়, কলাপাড়া উপজেলার সকল প্রাথমিক শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।

তাদের এই আস্থার প্রতিদান হিসেবে শিক্ষকদের পাশে সবসময় থাকতে চেষ্টা করব। তিনি আরও বলেন, কলাপাড়া উপজেলায় একটি দূর্ণীতি মুক্ত শিক্ষা ব্যাবস্থা গঠনের লক্ষে এই কমিটি কাজ করে যাবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

১৯/০৩/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD