শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বাউফলে পুলিশ ফাঁড়ি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

বাউফলে পুলিশ ফাঁড়ি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বন্দরের ব্যবাসায়ী সমিতি ও এলাকা বাসীর উদ্যোগে পুলিশ ফাঁড়ি পূনঃস্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমাবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কালিশুরী বন্দরে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। বাজার কমিটির সভাপতি ফয়সার মোল্লা’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক দলিল উদ্দিন ওরফে ধলু মোল্লা, ব্যবসায়ী ফিরোজ, ছিদ্দিকুর রহমান ও দুলাল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গত ১৫ মার্চ উপজেলার কালিশুরী বাজারের এনায়েত তালুকদার নামের এক ব্যবসায়ীর মোবাইল শপের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ১২৮টির অধিক মোবাইল ফোন ও নগদ ২লাখ ৭১ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দল। যা সিসি ক্যামারার ফুটেজে ডাকাতদের ছবি স্পষ্ট দেখা গেছে।

এব্যাপারে থানায় অভিযোগ দিলেও অদ্যবধি ডাকাতদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ধলু মোল্লা বলেন,যখন পুলিশ ফাঁড়ি ছিল তখন এইভাবে চুরি ডাকাতি হয়নি। এখন পুলিশ ফাঁড়ি না থাকায় কালিশুরীতে চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম বেড়ে গেছে।

ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা বানিজ্য করতে পারে এবং কালিশুরী ইউনিয়নের জনগণের নিরাপত্তা রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পুলিশ ফাঁড়ি পূনঃস্থাপনের দাবি জানান। উল্লেখ্য, উপজেলার কালিশুরী এলাকায় চুরি ডাকাতি বেড়ে যাওয়ায় ১৯৯৬ সালে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছিলো। সেই থেকে ২০২৪ সালের ৫ আগষ্টের পূর্ব মুহুর্ত পর্যন্ত পুলিশ ফাঁড়িটি ছিল।

অজানা কারণে ৫ আগষ্টের ২/৩ মাস আগে ফাঁড়িটি প্রত্যাহার করে নেয় পুলিশ। এতে এলাকায় বিপাকে পড়েন সাধারন জনগণ ও বাজারের বিভিন্ন শ্রেনীর ব্যবসায়ীরা।

তারিখ-১৭/০৩/২৫

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD