শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় ধর্ষণ বিরোধী লাঠি মিছিল,বিক্ষোভ ও সমাবেশ

কলাপাড়ায় ধর্ষণ বিরোধী লাঠি মিছিল,বিক্ষোভ ও সমাবেশ

Sharing is caring!

কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় সাধারণ ছাত্র জনতার আয়োজনে সারা দেশের মধ্যে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে যাওয়ায়  ধর্ষণ বিরোধী লাঠি মিছিল ও বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার  দুপুরে কলাপাড়া প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এ ধর্ষণ বিরোধী লাঠি মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সামনে এসে আলোচনা ও বিক্ষোভ প্রতিবাদের মধ্যে দিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিতিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন যুবনেতা মাহবুবুর আলম নাঈম, আমরা কলাপাড়াবাসীর সভাপতি মো. নজরুল ইসলাম, সেক্রেটারি নাজমুস সাকিব, সাধারণ শিক্ষার্থী রবিউল ইসলাম অন্তর, সাধারণ শিক্ষার্থী মেহেদী হাসান রাতুলসহ প্রমূখ।

বক্তৃতারা বলেন,  সমাজে নারীর প্রতি সহিংসতা, বিশেষ করে ধর্ষণের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ লাঠি মিছিলটি করা হয়েছে। পরে সাধারণ ছাত্ররা কয়েকটি দাবী তুলে ধরেন,  ধর্ষণের মতো জঘন্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে,  নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এবং সমাজে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা ও প্রচারণা চালাতে হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

১৫.০৩.২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD