শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় হিন্দু পাড়াগুলোতে উদযাপিত হচ্ছে হলি উৎসব

কলাপাড়ায় হিন্দু পাড়াগুলোতে উদযাপিত হচ্ছে হলি উৎসব

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় সনাতন ধর্মালম্বীরা উদযাপন করছে অন্যতম ধর্মীয় হলি উৎসব। শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন হিন্দুপাড়া এবং মন্দির প্রাঙ্গনে শুরু হয় এ উৎসব। কলাপাড়া শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম থেকে একটি বর্নাট্য র‍্যালী বের করা হয়।

এতে সকল শ্রেণির নারী, পুরুষ এবং শিশুরা অংশ নেয়। এসময় ঢাকের বাদ্য, উলুধ্বনী এবং ধর্মীয় গানে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। পরে সনাতনীরা রঙ দিয়ে একে অপরকে রাঙিয়ে তুলেন।

দোল পূর্ণিমা উৎসব উপলক্ষ্যে পৌর শহরের জগন্নাথ আখড়া বাড়ি, চিংগড়িয়া, পাখিমাড়া, স্বর্ণকার পট্টিসহ বিভিন্ন এলাকায় চৈত্রের হলি খেলায় মেতেছে হিন্দু ধর্মাবলম্বীর বিভিন্ন বয়সের নারী-পুরুষ।

তারা এক অপরকে রং ও আবির মাখিয়ে দেয়ার পাশাপাশি মিষ্টি খাইয়ে উৎসবের শুভেচ্ছা জানান। কলাপাড়া শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে দোল উৎসবে আসা দেবাশীষ সিকদার কালা বলেন, সকালে পরিবারের সবাইকে নিয়ে মন্দির প্রাঙ্গণে এসে পূজা সেরেছি।

এরপর রং খেলায় মেতেছি। বেশি আনন্দ করেছে শিশুরা বলে তিনি জানান। কলাপাড়া পৌরসভার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রম এর পুরোহিত পরিমল চন্দ্র দাস জানান, প্রতিবছরের মতো এবারও এখানে হোলি উৎসব পালন হয়েছে। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফালগুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন।

সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। এ বছর স্বল্প পরিসরে উৎসবটি পালন করা হয়েছে। সকালে পুজো শেষে সব বয়সে নারী-পুরুষ এখানে রং খেলায় মেতেছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

১৪/০৩/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD