শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
পটুয়াখালীতে অবস্থিত ক্যান্টনমেন্ট ‘পটুয়াখালী সেনানিবাস’ করার দাবীতে মানববন্ধন

পটুয়াখালীতে অবস্থিত ক্যান্টনমেন্ট ‘পটুয়াখালী সেনানিবাস’ করার দাবীতে মানববন্ধন

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক, এস আল-আমিন খাঁন পটুয়াখালীঃ

পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত সেনানিবাসের নাম ‘পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয়রা।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও দুমকি উন্নয়ন ফোরাম এ কর্মসূচি আয়োজন করেন। শুক্রবার ১৪’মার্চ বিকেল ৩ টার সময় লেবুখালীর পাগলার মোড় সংলগ্ন পায়রা সেতুর টোলপ্লাজার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, দুমকি উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সেনানিবাসের জমিদাতা রশিদ গাজী, আব্দুস সালাম খান, সুমন শরিফ , বাবুল শরিফ, ব্যবসায়ী নেতা দেলোয়ার হোসেন দুলাল ও প্রকৌশলী কামাল হোসেন।

এসময় বক্তারা বলেন, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী পটুয়াখালীর লেবুখালীতে ১৫৩২ একর জমির ওপর দেশের ৩১ তম সেনানিবাস উদ্বোধন করা হয়। এসময় এর নাম দেয়া হয় শেখ হাসিনা সেনানিবাস। স্থানীয় নামে নামকরণ না করে একজন ব্যক্তির নামে নামকরণ করায় তখন পটুয়াখালীর সর্বস্তরের মানুষ সংক্ষুব্ধ হয়েছিল, সাধ্য অনুযায়ী প্রতিবাদও করেছিল।

এদিকে গত ১০ মার্চ পতিত স্বৈরাচর শেখ হাসিনার নাম পরিবর্তন করে সেনানিবাসের নতুন নামকরণ করা হয় ‘বরিশাল সেনানিবাস’।

পটুয়াখালী জেলার মধ্যে অবস্থিত এ ক্যান্টনমেন্টের নাম ‘পটুয়াখালী সেনানিবাস’ না করে ‘বরিশাল সেনানিবাস’ করায় পটুয়াখালীবাসী বৈষম্যের শিকার। সেনানিবাসের অবস্থান পটুয়াখালীর লেবুখালী ইউনিয়নে।

উক্ত জমির দাগ, খতিয়ান, মৌজা সব কাগজপত্রে লেবুখালী, পটুয়াখালী লেখা। সেনানিবাস নির্মাণের সময় জমিদান করেছিল পটুয়াখালীর মানুষ। এটি ভৌগোলিকভাবে যেহেতু পটুয়াখালী জেলাধীন, এমনকি প্রতিরক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপনেও পটুয়াখালীর লেবুখালী ইউনিয়নের নাম মেনশন করা হয়েছে। সেহেতু এ সেনানিবাসের নাম ‘পটুয়াখালী সেনানিবাস’ করা এ জেলার মানুষের প্রাণের দাবী। কিন্তু পটুয়াখালী নামকরণ না করে বরিশাল নামকরণ করায় পটুয়াখালীর সচেতন নাগরিক, সিভিল সোসাইটি, সিনিয়র সিটিজেনস ও সর্বস্তরের মানুষ সরকারের এই সিদ্ধান্তে বিব্রত ও সংক্ষুব্ধ অনুভব করছে।

দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে পটুয়াখালী সেনানিবাস নামকরনের দাবী জানান বক্তারা। দাবী আদায় না হলে আগামী ২৬ শে মার্চ বিকেল ৩টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে নাগরিক সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচী ঘোষনা করা হবে বলেও জানানো হয়।

এর আগে এ দাবীতে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান এবং বুধবার রাতে সংবাদ সম্মেলন করে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD