শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার দাফন সম্পন্ন

কলাপাড়ায় রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার দাফন সম্পন্ন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় বীর মুুক্তিযোদ্ধা মো.শাহজাহান মিয়াকে (৬৯) রাষ্টীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর তাঁর যানাজার নামাজ শেষে এতিমখানা পৌর-মুুক্তিযোদ্ধা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর বাড়ী উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে।  পৌরশহরের রহমতপুর এলাকায় তাঁর নিজ বাসভবনে বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে দীর্ঘদিন অসুস্থতাজনিত কারনে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বীর মুুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা। জানাজা নামাজের পূর্বে তাঁকে রাষ্টীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুয়েল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন মধু তালুকদার সহ স্থানীয় মুুক্তিযোদ্ধারা, কলাপাড়া থানা পুলিশ সদস্যরা এবং সাধারণ মানুষ।

পরে প্রশাসনের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় এতিমখানা কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত জায়গায় তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন কলাপাড়া উপজেলা প্রশাসন, কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ, কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, অদম্য-৯৭ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

১৩-৩২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD