মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া

কলাপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া

Sharing is caring!

প্রতিনিধি(কলাপাড়া)পটুয়াখালীঃ

পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া (৩০) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী।সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নুরুন্নাহার কেয়ার স্বামী শিমুল মৃধা ও তার ছোট স্ত্রী আয়শা বেগম মিলে তাকে মারধর করেন বলে অভিযোগ করেছেন  ভুক্তভোগী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নয়া মিয়া হাওলাদারের মেয়ে নুরুন্নাহার কেয়ার সঙ্গে মিঠাগঞ্জ ইউনিয়নের মৃত কালাম হাওলাদারের ছেলে শিমুল মৃধার ১৩ বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়।

তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের জেরে শিমুল মৃধা দ্বিতীয় বিয়ে করেন এবং সেই থেকে প্রথম স্ত্রী নুরুন্নাহারের ওপর নির্যাতন শুরু হয়। সোমবারের ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরুন্নাহার কেয়াকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এই বিষয়ে অভিযুক্ত শিমুল মৃধা বলেন, আমি বড় বউকে মারিনি।

বড় বউয়ের ভাই, মা, বাবা, ফুফু আমার বাড়িতে এসে ছোট বউ এর উপর হামলা করে। হামলা করার সময় তাদের নিজেদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে কানের রিন এর সাথে কাপুর বেজে কান ছিঁড়ে যায়।

কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম, এ বিষয়ে কোন অভিযোগ আসেনি।

অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

তারিখ: ১২.০৩.২০২৫ইং

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD