বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
ষড়যন্ত্রের প্রতিবাদে কলাপাড়া বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

ষড়যন্ত্রের প্রতিবাদে কলাপাড়া বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শেষ বিকালে উপজেলা যুবদলের নেতা মোঃ মামুন শিকদারের নেতৃত্ব একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি কলাপাড়া ফেরিঘাট থেকে শুরু হয়ে  পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। তিনি তার বক্তব্যে বিএনপি’র বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের তীব্র নিন্দা  জানান এবং নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এ সময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হোসেন ও যুবদল নেতা মোঃ রিয়াজ তালুকদারসহ  উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

১১.০৩.২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD