শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজামান কাফির বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় মূল পরিকল্পনাকারী ছাত্রলীগের দুই নেতা শাহাদাত হাওলাদার (২২) ও মাহফুজ মোল্লা (২১) কে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ।

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় কাফির ফেসবুক পেইজে বিভিন্ন কন্টেন দেখে প্রতিশোধ পরায়ন তার বাড়ি পুড়িয়ে দেন ছাত্রলীগের ওই দুই নেতা।

সোমবার বিকাল তিনটায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদ। তিনি বলেন, গ্রেফতারকৃত দুইজন বরিশালের দুই কলেজে অধ্যয়নরত।

তাদের মধ্যে শাহাদাত হাওলাদারের বাড়ি আমতলী উপজেলার সেকান্দারখালী গ্রামে ও মাহফুজ মোল্লার বাড়ি কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামে। ১২ ফেব্রুয়ারী রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা দুইজন বরিশাল থেকে বাসযোগে আমতলীতে আসেন।

সেখানে পূর্বপরিচিত একটি দোকান থেকে ৫ লিটার ডিজেল কিনে রাত সাড়ে বারোটায় মোটরসাইকেল যোগে কাফির বাড়ির আশে পাশে অবস্থা নেই।

পরে সুযোগ বুঝে তাদের ক্রয়কৃত ডিজেল কাফির ঘরের চাল এবং রান্না ঘরে ছিটিয়ে দেন। এরপরে মাহফুজ ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে সটকে পরেন।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কলাপাড়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে। পরে রবিবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অ়ভিযান চালিয়ে শাহাদাতকে বরিশাল থানা এলাকা হতে এবং মাহফুজকে পটুয়াখালী সদর থানা এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ সুপার আরও জানায়, এঘটনায় ইন্ধনদাতা, অর্থ যোগানদাতা সহ সবাইকে আইনের আওতায় আনা হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

তারিখ:১০.০৩.২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD