শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
অবশেষে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার

অবশেষে আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালী জেলা বারের হস্তক্ষেপে অবশেষে স্বাভাবিক হল পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম।

রোববার (০৯ মার্চ) দুপুরে জেলা বারের সভাপতি, সম্পাদকের সাথে আন্দোলনরত আইনজীবীদের সভা শেষে প্রত্যাহার করে নেয়া হয় আদালত বর্জন কর্মসূচী।

সোমবার (১০ মার্চ) থেকে শুরু হচ্ছে আদালতের বিচারিক কার্যক্রম। জেলা বারের প্রতিনিধি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান চুন্নু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী ভবনে জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ও সম্পাদক অ্যাডভোকেট শরীফ মো. সালাউদ্দিন আন্দোলনরত আইনজীবীদের সাথে এক সভায় মিলিত হন।

এসময় নব নির্বাচিত আইনজীবী নেতাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন কলাপাড়া চৌকি আদালতে প্রাকটিসরত আইনজীবীরা।

এদিকে জেলা আইনজীবী সমিতির হস্তক্ষেপে আন্দোলনরত আইনজীবীরা তাদের আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করে নেয়ায় বিচারপ্রার্থী মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের ভূমিকা পালনের প্রত্যাশা সাধারণ মানুষের।

প্রসঙ্গত, কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের ঘুষ-দুর্নীতি, অনিয়ম, অবিচারের প্রতিবাদে গত ৫ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন শুরু করে আইনজীবীরা। এতে ব্যহত হয় আদালতের বিচারিক কার্যক্রম, বিপাকে পড়ে  বিচারপ্রার্থী মানুষ।

 

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

০৯-০২-২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD