শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ৯ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের ৯ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

Sharing is caring!

কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের ‘শিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে।

রোববার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন। কলেজের নিজস্ব তহবিল করপুরনেছা ট্রাস্ট থেকে শিক্ষা বৃত্তির সহায়তা দেয়া হয়েছে।

নির্বাচনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিজ্ঞান বিভাগের ফারজানা বিনতে আলম, আরিয়ান, তিশা, মানবিক বিভাগের বুশরা হাওলাদার, মোহাম্মদ জনি, শারমিন আক্তার এবং ব্যবসা শিক্ষা  বিভাগের শিক্ষার্থী মো. মাহিন ইসলাম, মো. শিহাব উদ্দিন ও মো. মাহমুদুল ইসলাম শিক্ষা বৃত্তি পেয়েছেন। শিক্ষা বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, রসায়ন বিভাগের প্রভাষক বাবুল চন্দ্র কর্মকার, অর্থনীতি বিভাগের প্রভাষক মো. গিয়াস উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তায়েফ কুতুব উদ্দিন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আশীষ কুমার গোমস্তা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রদর্শক মাঈন উদ্দিন আহমেদ। কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন বলেন, ‘আমি এ কলেজে যোগদান করার পর থেকে শিক্ষার গুণগত মান বাড়াতে বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহন করেছি।

কলেজের পাঠদান কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের মনোসামাজিক সুরক্ষার ব্যবস্থা, শ্রেণিকক্ষ সুবিন্যস্তকরণ, যেসব বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে, সেসব বিভাগকে সুসজ্জিতকরণ, আন্তবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা, ইনডোর ইভেন্ট চালু করে পুরো কলেজকে একটা নিয়মের মধ্যে নিয়ে এসেছি।’ তিনি আরও বলেন, উপকূলের ঐতিহ্যবাহী এ কলেজটি প্রায় নয় একর জমির ওপর প্রতিষ্ঠিত।

এ কলেজে নানাবিধ সমস্যা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা এ কলেজের সীমানা প্রাচীর নাই। যার কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া কলেজের অভ্যন্তরিণ সড়ক নির্মাণ, স্ট্রিট লাইটের ব্যবস্থা, জরাজীর্ণ ভবন সংস্কার করা, নতুন অবকাঠামো নির্মাণ করা দরকার।

এসব সুবিধা নিশ্চিত করতে পারলে উপকূলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাঁদের সন্তানদের এ কলেজে ভর্তি করে শিক্ষিত করে তুলতে পারবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

০৯/০৩/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD