শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বাউফলে ভ্রাম্যমাণ আদালত ভস্মীভূত করে দিয়েছে ৪টি অবৈধ ইঁট ভাটা

বাউফলে ভ্রাম্যমাণ আদালত ভস্মীভূত করে দিয়েছে ৪টি অবৈধ ইঁট ভাটা

Sharing is caring!

মো. আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলায় ৪টি অবৈধ ইটভাটা ভস্মীভূত করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার (৮ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এঅভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু’র নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাটাগুলো ভস্মীভূত করে দেয় এবং ফায়ার সার্ভিসের গাড়ি ব্যবহার করে পানি দিয়ে ইটভাটা ও কাঁচা ইট ভিজিয়ে বিনষ্ট করে দেয়া হয়।

অভিযানে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পিভিসি ব্রিকস, একই ইউনিয়নের গোপালীয়া এলাকার এসজিআর ব্রিকস, সততা ব্রিকস ও খানজাহান ব্রিকস নামের ইটভাটাগুলো ভস্মীভূত করে দেয়া হয়।

এর মধ্যে পিভিসি ব্রিকসের মালিক মনির হোসেনকে ১ লাখ,এসজিআর ব্রিকসের মালিক মো. সাগরকে ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়। এছাড়াও সততা ব্রিকসের মালিককে ১লাখ টাকা জড়িমানা করা হয়।

এ জড়িমানার টাকা পরিশোধের  জন্য তাকে বিকাল ৪ট পর্যন্ত সময় বেঁধে দেয় ভ্রাম্যমান আদালত। নির্ধারিত সময়ের মধ্যে জড়িমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের কারাদন্ডে দন্ডিত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের  উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, বাউফল ভূমি অফিসের সার্ভেয়ার  কামরুল হাসান। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ডু বলেন, এসব ব্রিকফিল্টের অনুমোদিত কোন লাইসেন্স এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এ কারণে ব্রিকফিল্ডগুলো ভস্মীভূত করে দেয়া হয়েছে।

 

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

তারিখ-০৮.০৩.২৫ইং

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD