রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় বয়স্ক পেশাজীবীদের ১৫ দিনের কুরআন শিক্ষা কার্যক্রম

কলাপাড়ায় বয়স্ক পেশাজীবীদের ১৫ দিনের কুরআন শিক্ষা কার্যক্রম

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় বয়স্ক পেশাজীবীদের জন্য মাত্র ১৫ দিনে অবিশ্বাস্য সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার জোহর নামাজ বাদ কলাপাড়া এতিমখানা জামে মসজিদে হাফেজ মাওলানা মোহাম্মদ কাউসার হোসাইন(উদ্ভাবক) মাত্র ১৫ দিনে কুরআন শিক্ষা পরিচালক ই-শিক্ষালয়, এ প্রশিক্ষণ কোর্সের কার্যক্রম শুরু করেন।

‘পড়ো তোমার রবের নামে যিনি (সবকিছু) সৃষ্টি করেছেন সূরা ক্বলাম’ এই মহতী উদ্যোগ নিয়ে কুরআন শিক্ষা কার্যক্রমে ১১০ জন বয়স্ক পেশাজীবী প্রশিক্ষনার্থী নিয়ে প্রথম দিনের প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। এসব শিক্ষার্থীদের মধ্যে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, ছাত্র ও শ্রমজীবী রয়েছেন। প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল জব্বার বলেন, আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাসে কুরআন শিক্ষার এরকম একটি প্রশিক্ষণ কোর্সে ভর্তি হতে পেরে আমি আনন্দিত।

প্রশিক্ষক যথেষ্ট আন্তরিকভাবে প্রশিক্ষণ পরিচালনা করছেন। আশা করছি আমি নির্দিষ্ট সময়ে কুরআন শিক্ষার কোর্স সম্পন্ন করতে পারবো।

প্রশিক্ষণ কোর্স পরিচালনায় সহায়তাকারী মাসুম খান বলেন, রমজান মাসে এরকম একটি মহতী উদ্যোগে শরীক হতে পেরে ভালো লাগছে। মাওলানা কাউসার হোসাইন এর এটি দ্বিতীয় ব্যাচ। এর আগে যারা সফলভাবে সম্পন্ন করেছেন তারা এখন কোরআন শরীফ পড়তে পারছেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া, পটুয়াখালী।

০৬-০৩-২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD