শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কলাপাড়ায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার

কলাপাড়ায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় সোহেল সিকদার (৩৭) নামের এক ইজিবাইক চালকের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ।

বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পৌর শহরের বাদুরতলী স্লুইজগেট এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সোহেল শিকদার পটুয়াখালী জেলার বদরপুর গ্রামের গনি শিকদারের ছেলে।

পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, সোহেল কলাপাড়া পৌর শহরে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বাদুরতলী স্লুইজ এলাকার একটি বাড়িতে তার পরিবার নিয়ে সে ভাড়া থাকতো।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার স্ত্রীর সঙ্গে পারবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে রাতের খাওয়া দাওয়া শেষে  পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে।

রাত চারটার দিকে স্ত্রী সুমি বেগম সেহরি খাওয়ার জন্য উঠে তার স্বামী সোহেলকে বিছানায় দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করে। পরে পাশের রুমে গিয়ে তার স্বামী সোহেলকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস অবস্থায় দেখতে পায়।

এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সোহেলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাজে মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম বলেন, লাশটি  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

০৫/০৩/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD