শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায়  অনুমোদনহীন কোম্পানির  ঔষধ বিক্রি দায়ে ভ্রাম্যমান বিক্রেতাকে অর্থদণ্ড

কলাপাড়ায়  অনুমোদনহীন কোম্পানির  ঔষধ বিক্রি দায়ে ভ্রাম্যমান বিক্রেতাকে অর্থদণ্ড

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের হাসপাতাল সড়কে অনুমোদনহীন কোম্পানির ঔষধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমান ওষুধ বিক্রেতা মো.কাওসারকে গ্রেফতার করেছে পুলিশ।

তার বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। রবিবার দুপুর একটার দিকে ব্যাটারি চালিত অটো রিক্সায় করে সাধারণ পথচারী ও বিভিন্ন ফার্মেসিতে অন্তত শতাধিক কোম্পানির অনুমোদিত ও অনুমোদন ছাড়া ঔষধ বিক্রির চেষ্টা করে সে।

এ ঔষধের অনেকগুলো ঘরে তৈরি ও বিভিন্ন যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ ছাড়াও রয়েছে বিভিন্ন এন্টিবায়োটিক ও বিভিন্ন রোগের ঔষধ।

খবর পেয়ে পুলিশের সহায়তায় স্বাস্থ্য প্রশাসন ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ইয়াসিন সাদেকের  নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালতে আটক ঔষধ বিক্রেতাকে হাজির করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জুনায়েদ খান লেনিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মৃনাল কান্তি, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল ইসলাম ও এস আই মো.জহিরুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক জনান, আটক কাওসার কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া জব্দ করা অনুমোদনহীন ঔষধ জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

০২/০৩/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD