শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসায় নির্বাচিত অভিভাবক সদস্য কলেজ শিক্ষক মোস্তাফিজ

খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসায় নির্বাচিত অভিভাবক সদস্য কলেজ শিক্ষক মোস্তাফিজ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসার গভর্নিং বডির (আলিম ও ফাযিল পর্যায়) অভিভাবক সদস্য নির্বাচনে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান (চেয়ার প্রতীক) বিজয়ী হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান।

ফলাফলে ১৮৩ ভোটের মধ্যে মোস্তাফিজুর রহমান ১৩৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী গাজী আব্বাস উদ্দিন বাচ্চু (কলম প্রতীক) ৪৭ ভোট পেয়েছেন।

বুধবার(২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিকাল ৫টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(অতিরিক্ত দ্বায়িত্ব), মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী গাজী আব্বাস বাচ্চু, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং মিডিয়াকর্মীরা।

বিজয় লাভের অনুভূতিতে মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ জয় অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের উৎসর্গ করলাম। সকলের কাছে দোয়া চাই যাতে আমার উপর অর্পিত দ্বায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মনিরুজ্জামান খান বলেন, ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন নির্বাচিত প্রতিনিধি মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা ব্যাক্ত করেন তিনি।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২৬/০২/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD