শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
সংবাদ প্রকাশের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়কের পদ স্থগিত, তদন্ত কমিটি গঠন

সংবাদ প্রকাশের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়কের পদ স্থগিত, তদন্ত কমিটি গঠন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রাকিব মুসুল্লির বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে পদটি অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র আল মাসুদ সজীব এর স্বাক্ষরিত  এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাকিব মুসু্ল্লির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করতে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

যার ভিত্তিতে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, সম্প্রতি একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও মহিপুর থানা শাখার জয় বাংলা ক্লাবের সভাপতি এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন মর্মে অভিযোগ উঠে।

যা সংগঠনের অভ্যন্তরে আলোড়ন সৃষ্টি করেছে। এ বিষয়ে রাকিব মুসুল্লি মুঠোফোনে বলেন, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বপক্ষে ছিলাম। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ও প্রকাশিত সংবাদের ভিত্তিতে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে পদ স্থগিত হয়নি।  তিন দিনের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সংগঠন যে কোন সিদ্ধান্ত নিতে পারে।

তিনি আরো জানান, বিজ্ঞপ্তির শেষের লাইনটি পরবর্তীতে যুক্ত করা হয়েছে, এটি আসল নয়।  প্রতিবেদকের প্রশ্নের জবাবে বলেন,  ‘এটিও চালাতে পারেন প্যারা নাই ‘।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD