শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কাফির ঘরে আগুন। ৭ দিন পর বিপ্লবী সরকারের ডাক দেয়া থেকে সরে দাঁড়ালেন

কাফির ঘরে আগুন। ৭ দিন পর বিপ্লবী সরকারের ডাক দেয়া থেকে সরে দাঁড়ালেন

Sharing is caring!

কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধিঃ

জুলাই বিপ্লবের সমন্বয়কারী  ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বিপ্লবী সরকারের ডাক দেওয়ার সিদ্ধান্ত  থেকে সরে এলেন৷

বুধবার দুপুরে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, আমার দেওয়া ৭ দিনের আল্টিমেটাম শেষ হলেও কোন সূরাহা হয়নি এবং এটা দ্রুত নিষ্পত্তি হওয়ার জন্যই সিআইডিতে মামলা ট্রান্সফার করা হয়েছে।

ইতিমধ্যে  ইনভেস্টিগেশন করা শুরু করছে সিআইডি। তাই আমি এ সিদ্ধান্ত বিষয়ে আরো সময় নিয়েছি। তিনি আরো বলেন, আর মাত্র ২ দিন পর ২১ শে ফেব্রুয়ারী এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ সবার কাছে তাই আমি আপাতত সময় নিব তবে আমি রবিবার পটুয়াখালী ডিসি অফিসের সামনে আবারও সংবাদ সম্মেলন করে সবাইকে আপডেট দিব।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, কাফির বাড়ীতে অগ্নি কান্ডের ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। যার নং ১৬।

আমরা আমলে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছিলাম পরে তা অধিকতর ইনভেস্টিগেশন করার জন্য সিআইডিতে ট্রান্সফার করা হয়েছে। আপাততঃ এইটুকু তথ্য আমার কাছে জানা আছে।

উল্লখ্য নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি গত ১২ ফেব্রুয়ারী রাত ২.১৫  মিনিটের সময় দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পরে সংবাদ সম্মেলনে এ ঘটনার জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি সরকারকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছিলেন, সেই সময়সীমার মধ্যে ঘর পুনঃনির্মাণ এবং অভিযুক্তদের গ্রেফতার না করা হলে বিপ্লবী সরকারের ডাক দেওয়ার ঘোষণা দেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

১৯.০২.২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD