শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ছাত্রদলের ক্রিকেট খেলা অনুষ্ঠিত

ছাত্রদলের ক্রিকেট খেলা অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবীতে দেশব্যাপী নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ডাকা হরতাল প্রতিহত করতে বরিশাল জেলা ছাত্রদলের সহ সভাপতি সবুজ আকনের নেতৃত্বে অভিনব কর্মসূচী পালিত হয়েছে । সদর রোড বিবির পুকুর পাড়ে অবৈধভাবে দখলকৃত পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার সকালে ক্রিকেট খেলার আয়োজন করা হয় । জুলাই বিপ্লবের পরবর্তী প্রেক্ষাপটে আন্ডারগ্রাউন্ড দল হিসেবে ছাত্রলীগ বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির ব্যাপক প্রচেষ্টা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা প্রতিহত করতে এই ক্রিকেট খেলার ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে বলে জানান রাজপথের লড়াকু যোদ্ধা মামলা হামলার শিকার সবুজ আকন । জনগণকে সাথে নিয়ে নৃশংসভাবে নিরীহ ছাত্র হত্যাকারী জঙ্গী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে দিনের আলোয় রাজপথে মিছিল সমাবেশ সহ রাজনৈতিক কর্মসূচী বাস্তবায়নের আহবান জানান তিনি । আগামী দিনে চিপায় চাপায় রাতের আঁধারে মাথায় হেলমেট এবং মুখে মাস্ক জড়িয়ে আত্মপরিচয় গোপন করে ভাড়াটে ছেলেপেলেদের মাধ্যমে যেকোন নাশকতা ঠেকাতে সদা সর্বদা মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করে মুহুর্মুহু শ্লোগানের মাধ্যমে তথাকথিত হরতালের বিরুদ্ধে শক্ত এবং অনড় অবস্থানের জানান দেন খেলায় আগত ছাত্রদলের নেতৃবৃন্দ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD