শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
গণমাধ্যমকর্মীদের সাথে পায়রা-১৩২০ তাপবিদ্যুৎ কেন্দ্রের মতবিনিময়

গণমাধ্যমকর্মীদের সাথে পায়রা-১৩২০ তাপবিদ্যুৎ কেন্দ্রের মতবিনিময়

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তরের রহস্যজনক নিখোঁজ নিয়ে চলমান আন্দোলন প্রসংগে পটুয়াখালীর কলাপাড়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে পায়রা ১৩২০ মেগাওয়াট  তাপবিদ্যুৎ কেন্দ্রের কতৃপক্ষ। মঙ্গলবার বেলা বারোটায় বিদ্যুৎ কেন্দ্রের সভাকক্ষে এ মতবিনিময় সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিদ্যুৎ কেন্দ্রের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক শহীদুল্লাহ ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা, নির্বাহী প্রকৌশলী (প্রশাসন) জার্জিস তালুকদার, সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব। লিখিত বক্তব্যে শহীদুল্লাহ ভূইয়া বলেন, পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র বর্তমানে দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র।

যা দেশের প্রতিদিনের বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ পূরণ করে যাচ্ছে। জাতীয় পরিষরে এই বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্ব অপরিসীম। কিন্তু ৫ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে স্থানীয় সুবিধাবাদী অসাধু একটি চক্র বিসিপিসিএলকে নিয়ে  উদ্দেশ্য প্রনোদিতভাবে নানা রকম গুজবের মাধ্যমে অস্থিশীল পরিবেশ সৃষ্টি এবং সরকারবিরোধী একটি মহল ষড়যন্ত্র করার প্রয়াস চালাচ্ছে।

যার নেতৃত্ব দিচ্ছে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা পরিচয়দানকারী রবিউল আউয়াল অন্তর। বিক্ষোভ কর্মসূচিসহ বিদ্যুৎ কেন্দ্রের সড়ক অবরোধ করে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আট দফা দাবি পেশ করে। যার অধিকাংশই ইতিমধ্যে পূরণ করা হয়েছে।

বাকী দাবী বাস্তবায়নের পথে। ৬ ফেব্রুয়ারি রাতে রবিউল ইসলাম অন্তরের রহস্যজনক নিখোঁজের ঘটনায় প্লান্টের ৪ কর্মকর্তাসহ স্থানীয় একজনের নাম উল্লেখ করে থানায় একটি অপহরণ মামলা করে।

এ নিয়ে আন্দোলনের অংশে বিসিপিসিএল কর্মকর্তা-কর্মচারীদের দেখামাত্র গণধোলাইসহ পরিবহন গাড়ি ভাঙচুরের হুমকি দেয়া হয়। চলমান পরিস্থিতিতে প্রথম শ্রেণীর কে পি আই বৃহৎ এই তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম বিনষ্ট হচ্ছে।

নানা রকম হুমকির জন্য বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বসবাসরত কর্মকর্তা কর্মচারীদের পরিবার এবং চাইনিজ কর্তৃপক্ষ তাদের কর্মরতদের নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন রয়েছে। প্ল্যান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা বলেন , ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধসহ দেশের নিরবিচ্ছন্ন  বিদ্যুৎ উৎপাদনে সকল সংস্থাসহ স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় কলাপাড়া প্রেসক্লাব কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD