শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কলাপাড়ায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক অন্তর নিখোঁজ, ব্যবহৃত মোটরসাইকেল  উদ্ধার

কলাপাড়ায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক অন্তর নিখোঁজ, ব্যবহৃত মোটরসাইকেল  উদ্ধার

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :
গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ-সম্পাদক পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের বাসিন্দা রবিউল আউয়াল অন্তর (৩০) বৃহস্পতিবার মধ্য রাত থেকে নিখোঁজ রয়েছেন।
কলাপাড়া পৌরশহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল ড্রাইভ করে বাড়িতে যাচ্ছিলেন তিনি। এরপর থেকে তাকে খুঁজে পাচ্ছেন না স্বজনরা।
কলাপাড়া থানা পুলিশ তার ব্যবহৃত মোটর সাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের পায়রা পোর্ট ফোরলেন ও সিক্সলেন সড়কের মাঝ বরাবর রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করেছে।
কিছুটা দূর থেকে একটি হেলমেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কলাপাড়া থানায় একটি জিডি করেছে।
অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় এখন একটি অভিযোগ করেছেন। তিনি জানান, কলাপাড়া পৌর শহরের  ডিজিটাল প্রিন্টিং প্রেস ‘গ্রাফিক্স ওয়াল’ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গতকাল রাতে ১১ টার দিকে মোটরসাইকেল ড্রাইভ করে বাড়িতে ফিরছিল অন্তর। এরপর গভীর রাতে থানার মোবাইল পেয়ে বিষয়টি তারা জানেন।
অন্তরের বাবা মো. সোলায়মান বলেন, আমার ছেলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপুরন আদায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছে। তারা বিষয়টি নিয়ে আতঙ্ক আর উৎকন্ঠায় রয়েছেন।
ঢাকার সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, কলাপাড়ার লতাচাপলীর বাসিন্দা, ঢাকাস্থ কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী বনি আমিন সিফাত এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রবিউল আউয়াল অন্তরকে দ্রুত খুঁজে বের করার দাবি জানান। বর্তমানে অন্তরের পরিবারের লোকজন অজানা নানা আশঙ্কায় রয়েছেন।
কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম জানান, মোটর সাইকেলটি ওখানে পার্কিং করা দেখে পায়রা পোর্ট ফোরলেন সড়কের নিরাপত্তা কর্মীরা থানায় অবহিত করে। পরে পুলিশ গিয়ে পরিত্যক্ত অবস্থায় মোটর সাইকেলটি উদ্ধার করে। মোটর সাইকেলের সামনে রবিউল আউয়াল অন্তর লেখা রয়েছে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন।
তিনি আরও বলেন, থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিট রবিউল ইসলাম অন্তরের সন্ধানে মাঠে নেমেছে। আমরা এই মুহূর্তে মাঠ পর্যায়ে কাজে ব্যস্ত রয়েছি। তবে তিনি এ সংক্রান্ত জিডি কিংবা অভিযোগের বিষয়ে জানতে চাইলে এটি তাদের গোপনীয় বিষয় বলে কোন তথ্য দেননি।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD