শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
শিক্ষকদের অবরুদ্ধ করে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শিক্ষকদের অবরুদ্ধ করে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর ছালেহীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার বেলা এগারোটায় শিক্ষকদের লাইব্রেরিতে প্রায় দুই ঘন্টা তালাবদ্ধ রেখে ক্লাস বর্জন করে মাদ্রসা মাঠে এ কর্মসূচি পালন করেন তারা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে লাইব্রেরির তালা খুলে দেন।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, গত বছরের ১৫ জানুয়ারী নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মাহবুব এলাহী নামের এক ব্যক্তি ওই অধ্যক্ষের বিরুদ্ধে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ বাণিজ্যের মিথ্যা মামলা দায়ের করেন। গতকাল ওই অধ্যক্ষ আদালতে হাজির হলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সাথে কথা বলে মাদ্রাসার তালা খুলে দেওয়া হয়েছে। অধ্যক্ষের  বিরুদ্ধে যেহেতু  মামলা হয়েছে বিষয়টি আদালতের এক্তিয়ার।

তারপরও আইনি প্রক্রিয়ার মাধ্যমে  অধ্যক্ষের মুক্তির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD