শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
দুমকিতে দু‘পক্ষের সহিংসতায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত-৪

দুমকিতে দু‘পক্ষের সহিংসতায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত-৪

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদকঃ

পটুয়াখালীর দুমকিতে পারিবারিক বিরোধে দু’পক্ষের মধ্যে সহিংসতার ঘটনার খবর পাওয়া গেছে।

এঘটনায় উভয় পক্ষের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও পুরুষসহ ৪ জন আহত হয়েছে। এ ব্যাপারে দুমকি থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আ: খালেক হাওলাদারের সাথে সহদর মন্নান হাওলাদারের দু‘পক্ষের ভাগবাটোয়ারা নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে।

গত শুক্রবার মন্নান হাওলাদারের পরিবার বিরোধীয় যায়গার টিউবওয়েল থেকে পানির লাইন টানতে গেলে অপর পক্ষ খালেক হাওলাদারের স্ত্রী মাকসুদা বেগম বাধা দেয়।

এতে দু‘পরিবারের মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি হয়। দু‘পরিবারের ঝগড়ার এক পর্যায়ে মন্নান হাওলাদার ছেলে তাইয়েবুর রহমান মিজান (৩৫), মামুন (২৮), ছেলের বউ জান্নাতুল (৩০) মেয়ে পপি(২৫), মাহিনুর (৩৮)সহ পরিবারের লোকজন লাঠিশোটা নিয়ে খালেক হাওলাদার, স্ত্রী মাকসুদা বেগম, অন্তসত্ত্বা পুত্রবধুকে এলোপাথারি মারধর ও কোদাল দিয়ে পিটিয়ে জখম করে।

প্রতিবেশী লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহত খালেক হাওলাদার ও অন্তসত্ত্বা পুত্রবধু ও অপর পক্ষের তাইয়েবুর রহমান মিজানকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD