শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পটুয়াখালী পুলিশ লাইনে নারী কন্সটেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী পুলিশ লাইনে নারী কন্সটেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক, এস আল-আমিন পটুয়াখালীঃ

পটুয়াখালী পুলিশ লাইনের নারী ব্রাক থেকে তৃষা বিশ্বাস (২২) নামের এক হিন্দু নারী কনষ্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৭ টায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

কনষ্টেবল নং-১২৫৫। বিপি-০৩২৩২৫১১৯৬। তৃষা বিশ্বাস মাদারীপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের কন্যা। সে ০৯-১১-২৩ তারিখ চাকুরীতে যোগদান করেন।

লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমাদ মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পারিবারিক কারনে মানসিক বিপর্যস্ত ছিলেন।

একই রুমের তার অপর নারী সহকর্মীদের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, কয়েকদিন আগে ওই নারী কনষ্টবল চিকিৎসকের শরনাপন্ন হলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসা নেননি। ময়না তদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তৃষার দাদু কালিদাস সোম জানান, আজ সকালে বাড়িতে ভিডিও কলে কথা বলেছে ও মায়ের সাথে।

সাড়ে ৭ টার দিকে তাদের ফোন করে জানানো হয় তৃষা আত্মহত্যা করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD