শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
গুম খুনসহ এমন কোন অত‌্যাচার নেই, যা গত ১৫ বছর আপনাদের ভোগ করতে হয়েছে বেগম সে‌লিমা রহমান

গুম খুনসহ এমন কোন অত‌্যাচার নেই, যা গত ১৫ বছর আপনাদের ভোগ করতে হয়েছে বেগম সে‌লিমা রহমান

Sharing is caring!

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ও সাবেক মন্ত্রী বেগম সে‌লিমা রহমান বলেছেন, আপনারা আজ শা‌ন্তিতে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছেন। কিন্তু এত‌দিন কথা বললেই আপনাদের সন্তানদের জেলে ভরে রাখা হয়ে‌ছে, মা বোনদের ওপর নির্যাতন করা হয়েছে ।

গুম খুনসহ এমন কোন অত‌্যাচার নেই, যা গত ১৫ বছর আপনাদের ভোগ করতে হয়েছে।

 

তি‌নি বলেন, যারা পা‌লিয়ে গেছে তাদের দোসররা এখনও ষড়যন্ত্র করছে-দেশ, দেশের মানুষ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএন‌পির বিরুদ্ধে। কিন্তু তা আমরা হতে দেব না।

শ‌নিবার (১৮ জানুয়া‌রি) বিকেলে হিজলা উপজেলা প‌রিষদ মাঠে উপজেলা বিএন‌পি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএন‌পি ঘো‌ষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন ও বর্তমান দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জনসভায় প্রধান অ‌তি‌থির বক্তব্যে এ কথা বলেন তি‌নি।

তি‌নি আরও বলেন, আজ আমাদের জাতীয় ঐক‌্য ধরে রাখতে হবে। কারণ এখন ষড়যন্ত্র চলছে যাতে ঐক‌্য ভেঙে যায়। নির্বাচন না হয়, আবার যেন আওয়ামী লী‌গের পুনর্বাসন হয়। স্বৈরশাস‌ক আর যেন ফিরে না আসে সে‌দিকে সবাইকে খেয়াল রাখতে হ‌বে।

তি‌নি বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার মধ্যে সংস্কারসহ সব‌কিছুর কথা বলা হয়েছে। অনেক সংস্কারের প্রয়োজন আছে তবে নির্বাচনের জন‌্য যা কিছুর সংস্কার প্রয়োজন সেগু‌লো বর্তমান সরকার ইচ্ছে করলেই করতে পারে। আর নির্বাচনের মাধ‌্যমে জনগণের ভোটে ক্ষমতায় আসা দলই হবে আসল, তারা জনগণের জন‌্য কাজ ক‌রবে।

তি‌নি বলেন, আমাদের নেতাকর্মীদের ৩১ দফা নিয়ে মানুষের ঘরে ঘরে যেতে হবে, তাদের বোঝাতে হবে। সবাইকে নি‌য়ে জাতীয় ঐক‌্য গড়ে তু‌লতে হবে।

হিজলা উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল ও উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিপন এর সঞ্চালনায় জনসভায় সভাপ‌তিত্ব করেন উপজেলা বিএন‌পির আহ্বায়ক আলহাজ্ব আবাদুল গাফ্ফার তালুকদার।

জনসভায় প্রধান বক্তার বক্তব‌্য রাখেন, ব‌রিশাল উত্তর জেলা বিএন‌পির আহ্বায়ক বীর মু‌ক্তিযোদ্ধা দেওয়ান মো. শ‌হিদউল্লাহ। তি‌নি তার বক্তব্যে বলেন, আমরা নির্বাচন চাই। নির্বাচনের মধ‌্য দিয়ে গণতা‌ন্ত্রিক সরকার রাষ্ট্র সংস্কারের কাজ সম্পাদন করবে।

এ সময় তি‌নি লুটপাটের বিরুদ্ধে সবাইকে ঐক‌্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথির বক্তব‌্য রাখেন বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য মেজবাউদ্দিন ফরহাদ বলেন, শেখ হা‌সিনার প্রেতাত্মাদের বয়কট করুন, তারা আমাদের দলের কেউ নয়। সে সঙ্গে চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে সবাইকে।

তি‌নি বলেন, হিজলা মেহে‌ন্দিগঞ্জের মানুষ নদী ভাঙন কব‌লিত এলাকার মানুষ। তাই  ভূমি রক্ষায় এ অঞ্চলে অবৈধ ড্রেজিং ব‌ন্ধ করতে হবে, এজন‌্য সবাইকে যেমন সোচ্চার হতে হবে তেম‌নি নিজের রেকর্ডীয় ভূমি নিজের দখলে রাখতে হবে। মনে রাখবেন চর কারো বাপের নয়, তাই চর দখল করে খাওয়া চলবে না, রেকর্ডধারীরা প্রতিবাদ করবেন, প্রয়োজনে সংবাদ সম্মেলন করুন, আইনের আশ্রয় নিন, আমি আপনাদের সঙ্গে আছি।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব‌্য রাখেন বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস‌্য এবায়েদুল হক চাঁন, ব‌রিশাল উত্তর জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব মো. মিজানুর রহমান খাঁন মুকুল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপ‌তি আবদুল খালেক হাওলাদার, সুইডেন বিএন‌পির সভাপ‌তি আবুল হাচান খান বাবু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠ‌নিক সম্পাদক দেওয়ান অ‌লিউদ্দিন সুমন, ব‌্যা‌রিস্টার ম‌নিরুজ্জামান আসাদ,  হিজলা উপজেলা বিএন‌পির সাবেক সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক অ‌্যাডভোকেট নুরুল আলম

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD