শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বাউফলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড

বাউফলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার (ভূমি) প্রতিক কুমার কুন্ড

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বন্দর বাজারের খালের উপর সরকারি জায়গায় আওয়ামী লীগের অফিস সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) জেলা প্রশাসনের নির্দেশে এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রতীক কুমার কুন্ড এর নেতৃত্ব সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কালিশুরী বন্দর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বাউফল থানা পুলিশ সদস্যের একটি বিশেষ টিম,কালিশুরী ভুমি অফিস,স্থানীয় প্রশাসন এ অভিযানে সার্বিক সহোযোগিতায় করেন। এর আগেও সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে একাধিকবার নোটিশ করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয় প্রশাসনের পক্ষ থেকে।

কিন্তু, আওয়ামী সরকারের প্রতিনিধি ও স্থানীয় দলীয় নেতা-কর্মীরা ক্ষমতার সিন্ডিকেটে তখন প্রশাসন অভিযান পরিচালনা করতে পারেননি। উপজেলা সহকারী কমিশনার ভুমি প্রতীক কুমার কুন্ড বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছিলো দখলদাররা। তাদের এসব স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দেয়া হলেও তা সরিয়ে নেয়নি।

পরে জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ করা হচ্ছে। সরকারের জায়গায় বাকি স্থাপনাগুলো মামলা করে পরবর্তী নির্দেশনা চেয়ে উচ্ছেদ করা হবে। সরকারের জায়গায় অবৈধভাবে স্থাপনা রাখার কোন সুযোগ নেই।

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD