শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বাউফলে তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাত ভাসমান মরদেহ উদ্ধার

বাউফলে তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাত ভাসমান মরদেহ উদ্ধার

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদী থেকে একটি ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার (১৪জানুয়ারি) দুপুরে উপজেলা ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পু

লিশ সূত্রে জানা যায়, আনুমানিক বেলা ১১ টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায়৷ পরে কালাইয়া নৌ-ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মরদেহ উদ্ধার করে।

উদ্ধারকৃত মরদেহের পরিধান পোশাকের পকেট থেকে একটি এনআইডি ফটোকপি, বিদ্যুৎ বিলসহ কিছু কাগজপত্র পাওয়া যায় ৷ তা থেকে প্রাথমিক ভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার পরিবারের সাথেও যোগাযোগ করা হয়েছে।

পরিবারের কাছ থেকে তথ্য অনুযায়ী পুলিশ জানায়, অজ্ঞাত মরদেহের ওই ব্যক্তির নাম শ্যামল চন্দ্র (৫৫)। তিনি বরিশাল সদরের মৃত জীবন চন্দ্রের ছেলে। গত ৫ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এর ১০ দিন পর আজ তার মরদেহ উদ্ধার হয়েছে। এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে কালাইয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, ভিকটিমের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবার আসলে মরদেহ’র সুরতহাল করা হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নিখোঁজের ওই ঘটনার কোন সাধারণ ডায়েরি করা হয়নি৷

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

তারিখ-১৪/০১/২৫ইং

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD