শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কলাপাড়ায় স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

কলাপাড়ায় স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

সঞ্চয় করি জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৫ কুয়াকাটা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষন শেষে কলাপাড়া অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

শাহজালাল ইসলামি ব্যাংকের উপ-ব্যাবস্থাপনা পরিচালক ও সিআরও এবং ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান এম এম সাইফুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো.সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের পরিচালক মো.ইকবাল মহসিন, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জুয়েল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(চলতি দ্বায়িত্ব) মো.মনিরুজ্জামান খান, কলাপাড়া সোনালী ব্যাংক’র ব্যাবস্থাপক মো.মনিরুল ইসলাম ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মারিয়া ইসলাম তাহা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলাধীন ২৯টি ব্যাংকের প্রতিনিধিবৃন্দ এবং ২৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক এবং প্রতিটি প্রতিষ্ঠানের ৩জন করে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্কুল ব্যাংকিং সম্পর্কিত গম্ভীরা অনুষ্ঠিত হয়। এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশের ৫৯টি ব্যাংক এই স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালিত করছেন।যার কেন্দ্রে রয়েছে বাংলাদেশ ব্যাংক।

২৯টি ব্যাংকের প্রতিনিধিত্ব’র মাধ্যমে আজকের এ অনুষ্ঠান পরিচালিত হচ্ছে যার লিড দ্বায়িত্বে আছেন শাহজালাল ইসলামি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের মাধ্যমে জীবন ও জীবিকা বিষয়ে আর্থিক ভাবনা নামে বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD