শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় তিনদিন ব্যাপী কৃষি পন্য ও তারুন্যের কারুপন্য মেলা

কলাপাড়ায় তিনদিন ব্যাপী কৃষি পন্য ও তারুন্যের কারুপন্য মেলা

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিবাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় তারুন্যের কারুপন্য ও কৃষি পন্যের মেলা উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসন খেলার মাঠে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

মেলা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কবির হোসেন, সহকারী কমিশনার(ভূমি) কৌশিক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোকছেদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, ইউপি চেয়ারম্যানগণ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মেলায় অর্ধশতাধিক কারুপন্যের স্টল বসেছে।

এছাড়া উপজেলার কৃষকদের উৎপাদিত বাছাকৃত কৃষিপন্য, ফসল উৎপাদন, সংরক্ষন, মাড়াই ও ঝাড়াই প্রযুক্তির প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, মাসব্যাপী এ উৎসবে বৌছি, নৌকা বাইচ, দাড়িয়াবন্ধা, কানামাছি, কুত কুত, হাড়িভাঙ্গা, দড়ি টানাটানি ও মার্বেল খেলা সহ গ্রামীন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন কর্মসূচিতে তরুনদের সম্পৃক্ত করতে ও তাদের আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

 

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD