শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
মধ্য জানুয়ারিতেই উৎপাদনে আসছে পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

মধ্য জানুয়ারিতেই উৎপাদনে আসছে পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত মেগাপ্রকল্প পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট শীঘ্রই উৎপাদনে আসছে।

এ মাসেই চালু হচ্ছে প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিট উৎপাদন শুরু হবে জুনে। সব মিলিয়ে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে এই কেন্দ্র থেকে। যা চাহিদার প্রায় ১০ শতাংশ। এরই মধ্যে প্রথম ইউনিটের পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং সম্পন্ন হয়েছে।

পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামে তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালে। নানা কারণে গত বছর উৎপাদনে যেতে পারেনি কেন্দ্রটি।

তবে এ মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট। পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, ট্রান্সমিশন লাইন থেকে শুরু করে কয়লা পরিবহনের জেটির নির্মাণ কাজ শেষ হয়েছে।

প্রথম ইউনিটে আপাতত পরীক্ষামূলক উৎপাদন শুরু হচ্ছে, বাণিজ্যিকভাবে শুরু হবে মার্চে। পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শওকত ওসমান বলেন, উৎপাদন চালু রাখার জন্য এক লাখ ২৫ হাজার টন কয়লা মজুত করা হয়েছে। এ মাসে আরও আসবে এক লাখ ৬৫ হাজার টন।

এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে ৯ টাকা। পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের টিপিসি (কর্মাশিয়াল),  ম্যানেজার মি. ইয়াং বলেন, কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্রটি অত্যাধুনিক আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তির।

আন্তর্জাতিক মানদন্ড মেনে এটি নির্মাণ করা হয়েছে। যারফলে পরিবেশের ওপর এই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর তেমন কোন প্রভাব পরবে না বলে জানিয়েছেন চীনের এই প্রকৌশলী।

উল্লেখ্য বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতা ৫ হাজার ৯৯২ মেগাওয়াট। পটুয়াখালী পুরোপুরি চালু হলে দাঁড়াবে ৭ হাজার ৩১২ মেগাওয়াট।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD