শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় পিকআপের ধাক্কায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু

কলাপাড়ায় পিকআপের ধাক্কায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় পিকআপের ধাক্কায় মো.ইউসুফ হাওলাদার (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮ টার দিকে পটুয়াখালী- কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল(প্রথম)সেতুর কলাপাড়া প্রান্তে এ ঘটনা ঘটে।

মৃত ইউসুফ উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের বাসিন্দা আবু তাহের হাওলাদারের ছেলে। এ ঘটনার পরপরই পিকআপ সহ চালক মো.সবুজ কাজীকে পুলিশ আটক করেছে। স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, সে কলাপাড়া পৌর শহরের একটি মুদি দোকানের কাজ করতেন। তাই প্রতিদিনের মতো বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বেড়িয়ে পরেন। সেতুর কলাপাড়া প্রান্তে পৌছলে বেপরোয়া গতির খালি পিকআপটি সামনে থেকে তাকে ধাক্কায় দেয়। এতে সে গুরুতর আহত হয়।

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসকরা। হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়।

কলাপাড়ায় থানার পরিদর্শক তদন্ত মো. মোস্তাফিজুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাছ পরিবহনে নিয়োজিত পিকআপটি জব্দ করে।

এবং চালক সবুজ কে আটক করে থানায় নিয়ে আসে। উদ্ধার করা হয় দূর্ঘটনার শিকার বাইসাইকেলটি। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD