শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে খেপুপাড়া সরকারী মাধ্যমকি বিদ্যালয়ের ১ম পুর্নিমিলনী অনুষ্ঠান

প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে খেপুপাড়া সরকারী মাধ্যমকি বিদ্যালয়ের ১ম পুর্নিমিলনী অনুষ্ঠান

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

এখানে ছিল এখানে আছে, আমাদের ঋণ তোমাদেরই কাছে” প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমকি বিদ্যালয়ের ১ম পুর্নমিলনী অনুষ্ঠান।

শনিবার সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পরে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রায় পুরনো বন্ধু পেয়ে নাচে গানে মেতে ওঠে প্রাক্তন শিক্ষার্থীরা।

পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ১ম পুর্নমিলনী উদযাপন পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

১ম পুর্নমিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক আবদুল মান্নান ও সদস্য সচিব রেজাউল করিম বাবলাসহ উদযাপন পর্ষদের সদস্যরা। পুর্নমিলনীতে বিভিন্ন ব্যাচের প্রায় ১৩০০ প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রন করেন।

দিনভর বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, বৃক্ষ রোপন, স্মৃতিচারন অনুষ্ঠান, অ্যালমানাই গঠন, ফানুস উৎসব, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা, ঢাকা ও খুলনা থেকে আগত আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা এবং রেফেলড্র সহ নানা আয়োজনে ১ম পুর্নমিলনী উদযাপন করেন শিক্ষার্থীরা।

সবাই মিলে এই এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্যেই এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদযাপন কমিটির আহবায়ক আব্দুল মান্নান।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD