শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
পায়রা ১৩২০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন বন্ধু

পায়রা ১৩২০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন বন্ধু

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

বন্ধ করে দেয়া হয়েছে পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের(বিসিপিসিএল) পুরো বিদ্যুৎ উৎপাদন। গতকাল সোমবার ভোরে এ কেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয়া হয়।

এর আগে গত ০৯ নভেম্বর থেকে রক্ষনাবেক্ষনের জন্য এ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়।

পার্শ্ববর্তী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র(আরএনপিএল)উৎপাদনে আসার লক্ষে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিপির (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) নির্দেশনায় এ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়।

আগামী ৭ দিন পর পুনরায় এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যৎ কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আবদুল মাওলা।

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র(বিসিপিসিএল) সূত্রে জানা যায়, পায়রার পাশেই পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র নামের আরও একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মান কাজ চলমান রয়েছে।

জানুয়ারী মাসে পরীক্ষামূলকভাবে এ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে। পার্শ্ববর্তী আমতলী উপজেলায় নির্মিত এ বিদ্যুৎ কেন্দ্রের সুইচিং পয়েন্টের লাইন ইন আউট এর জন্য পায়রার বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়।

পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আব্দুল মাওলা জানান, গত ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য আমাদের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

আর গতকাল পিডিবির নির্দেশনায় প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। আগামী সাতদিন পর আমাদের কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হবে। পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, আমাদের সুইচিং পয়েন্ট নির্মান সহ সকল কাজ নির্মান সম্পন্ন হয়েছে।

সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের প্রথম দিকে আমরা পরীক্ষামূলকভাবে উৎপাদনে আসতে চাই।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া ১৭/১২/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD