শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কুয়াকাটায় পর্যটন সেবায় যুক্ত হলো আইকনিক এক্সপ্রেস

কুয়াকাটায় পর্যটন সেবায় যুক্ত হলো আইকনিক এক্সপ্রেস

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা :

সম্মানজনক রাজকীয় ভ্রমণে আস্থার ঠিকানা❞ এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটা থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে পর্যটক সেবায় যুক্ত হলো আইকনিক এক্সপ্রেস নামক একটি আধুনিক স্লিপার চেয়ার কোচ।

রবিবার বেলা ১১ টায় কুয়াকাটা পর্যটন ইয়ূথ ইন হল রুমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  আইকনিক এক্সপ্রেস এর চেয়ারম্যান বনি আমিন ফকির।

আইকনিক কোম্পানির সিইও মাওলানা মোহাম্মদ ইব্রাহিম’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানির জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইউসুফ চৌধুরী, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, সিকদার রিসোর্ট এন্ড ভিলাসের জেনারেল ম্যানেজার আল আমিন খান, কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান প্রমুখ।আইকনিক পরিবহন সেবা সম্পর্কে আলোকপাত করেন কোম্পানির পরিচালক মোহাম্মদ ওয়ালিউল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে আইকনিক এক্সপ্রেস এর চেয়ারম্যান বনি আমিন ফকির বলেন, আইকনিক এক্সপ্রেস একটি সেবামূলক প্রতিষ্ঠান। এই কোম্পানির একটি প্রতিষ্ঠান আইকনিক এক্সপ্রেস। আইকনিক এক্সপ্রেস দেশের যোগাযোগ সেক্টরে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে।

আমরা এর মাধ্যমে দেশের পর্যটক  সেবায় নতুনত্ব আনতে কুয়াকাটা-ঢাকা, কুয়াকাটা-চট্রগ্রাম রুটে বিলাস বহুল এই পরিবহন সেবা চালু করতে যাচ্ছি। পরবর্তীতে সারা দেশেই আইকনিক এক্সপ্রেসের কার্যক্রম শুরু করা হবে।

এসময় তিনি আরো বলেন, আমরা পরিবহন সেবার নতুন ধার উন্মোচন করতে চাই। সেবার মধ্যদিয়ে ব্যবসা করাই আমাদের মুল লক্ষ্য ও উদ্দেশ্য বলে তিনি জানান। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন সেক্টর সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম হোসেন
১৫-১২-২০২৪।
কলাপাড়া পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD