শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় অসহায় জেসমিন’র পাশে উপজেলা প্রশাসন

কলাপাড়ায় অসহায় জেসমিন’র পাশে উপজেলা প্রশাসন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অসহায় হত দরিদ্র জেসমিন আক্তার(৩৫)। বরগুনা জেলার খেজুরতলা এলাকার ইদ্রিস খানের স্ত্রী।

ভিক্ষাবৃত্তির জন্য কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে কলাপাড়া পৌর শহরে অবস্থান করেন।সন্তান সম্ভাবা জেসমিন অসুস্থ হয়ে পড়লে গত ০৫ ডিসেম্বর ২০২৪ মানবতা কর্মী মিন্টুর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র চিকিৎসক জুনায়েদ খান লেলিন’র অর্থায়নে হাসপাতালে ভর্তি হন। এবং তার চিকিৎসায় ওইদিনই একটি পুত্র সন্তান জন্ম দেন।

কিন্তু তাদের কোনরকম গরম পোশাক ছিলনা। মিন্টু মিয়া নিজ উদ্যোগে যতটুকু সম্ভব ব্যাবস্থা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলামের শরনাপন্ন হলে তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোকছেদুল আলম’র সাথে পরামর্শ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র পাঠিয়ে দেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোকছেদুল আলম অসহায় এ পরিবারের খোঁজ নিয়ে বৃহস্পতিবার রাতে  উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ নিয়ে শীতবস্র তুলে দেন। শীতবস্ত্র পেয়ে অনেক খুশি হতে দেখা যায় অসহায় জেসমিন এবং তার স্বামীকে।

এ সময় তার সাথে ছিলেন অসহায় ভারসাম্যহীন মানুষের জন্য কাজ করা যুবক মো.মিন্টু মিয়া। মানবতাকর্মী মো. মিন্টু মিয়া জানান, করোনাকালীন সময় থেকে এ সমস্ত অসহায় ভারসাম্যহীন মানুষের জন্য কাজ করেছি।

তাদের মুখে দু-মুঠো খাবার তুলে দিতে বিত্তবানদের কাছে গিয়েছি। উপজেলা প্রশাসনের অনেক সহায়তা এনে তাদের জন্য কাজ করেছি। ০৪ ডিসেম্বর জেসমিন’র খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জুনায়েদ খান লেনিন’র কাছে গেলে তিনি তার চিকিৎসার দ্বায়িত্ব নেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জুনায়েদ খান লেনিন বলেন, মানবতাকর্মী মিন্টু মিয়ার মাধ্যমে জেসমিন’র চিকিৎসা দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এর আগেও এ ধরনের সহায়তা দিয়েছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোকছেদুল আলম বলেন, এই উপজেলায় আমি নুতন এসেছি। অসহায় জেসমিন’র জন্য কিছু করতে পেরে আনন্দ হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে তার জন্য পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

মোয়াজ্জেম হোসেন  কলাপাড়া

১৩/১২/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD