শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কলাপাড়ায় ২১ বছর পর (বাশিস)’র কমিটি গঠন

কলাপাড়ায় ২১ বছর পর (বাশিস)’র কমিটি গঠন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সেলিম ভূইয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মলনে উপস্থিতি মতামত ও প্রস্তাব সমর্থনের মাধ্যমে মুসুল্লিয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকরুল ইসলামকে সভাপতি ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাইনুল ইসলাম সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে লালুয়া এসকেজেবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল বাশার, সিনিয়র সহ-সভাপতি হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল এমরান হারুন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন সহ মোট ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নব নির্বাচিত এ কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। দ্বি-বার্ষিক এ সম্মেলনে হাজিপুর মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার আহবায়ক পূর্ব বড়বিঘাই জনতা মাধ্যমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক এম এ মতিন।

এতে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সদস্য সচিব মোঃ মনজুরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার যুগ্ম আহবায়ক দক্ষিণ ধরান্দি মাধ্যমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান (মজনু), বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার যুগ্ম আহবায়ক ও হেতালিয়া মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক শবনম মুস্তারী (পিরু), বাংলাদেশ শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা সদস্য ও লোহালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ, সহকারী প্রধানগণ, সহকারী শিক্ষক শিকিক্ষা সহ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা শিক্ষকদের ঘরভাড়া, চিকিৎসা ভাতা ,অবসর সুবিধা, উৎসব ভাতা সকল সুযোগ সুবিধার ন্যায্য দাবি সহ নানা বঞ্চনার কথা তুলে ধরে তা নিরসনে মাধ্যমিক শিক্ষকদের জাতীয় করণ করার জোর দাবী জানান ।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD