রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত

কলাপাড়ায় নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। বুধবার বেলা এগারোটায় একতা ও উদীয়মান গ্রাম উন্নয়ন সংগঠন এবং স্টুডেন্ট ক্লাবের আয়োজনে টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের মুজিব কিল্লার প্রাঙ্গন থেকে র‍্যালীটি বের করা হয় পরে “প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্য বিষয় নিয়ে টিয়াখালী বাজার সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিতহয়।

পরে ওই মুজিব কিল্লায় আলোচনা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে এসময়  প্রধান অতিথির বক্তব্য  রাখেন কলাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার ও ফেইথ ইন এ্যাকশন, প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল একতা ও উদীয়মান গ্রাম উন্নয়ন সংগঠনের সদস্যবৃন্দ এবং টিয়াখালী কে আই ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ  সময় সকলের মাঝে বাল্য বিয়ে প্রতিরোধে লাল কার্ড বিতরণ করা হয়। ফেইথ ইন এ্যাকশন, প্রকল্প ব্যবস্থাপক অনিক রনি দত্ত বলেন, আমরা সকলেই জানি যে, আজকের কিশোর-কিশোরী, আগামী দিনের আলোর দিশারী।

আর ভবিষ্যতের এই দিশারীদের অধিকার ও সুরক্ষা প্রদানের জন্য আমাদের সচেতনতামূলক কার্যক্রম, শিশুদের প্রতি সবাইকে যত্নবান, মাদকের প্রতিরোধ ও বাল্য বিয়ে রুখে দিতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২০-১১-২০২৪।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD