শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কলাপাড়ায় মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি’র কোষাধ্যক্ষ

কলাপাড়ায় মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি’র কোষাধ্যক্ষ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :

২০ বছর আগে ক্রয় করা জমি থেকে উচ্ছেদ করতে জমি বিক্রেতার পুত্রের মামলায় পালিয়ে বেড়াতে হচ্ছে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়ন বিএনপি’র কোষাধ্যক্ষ হেলাল খান ও তার সন্তানদের।

তাদের তোলা ঘরে আগুন দিয়ে উল্টো তাদের নামেই ঘর পুড়িয়ে দেয়ার মামলা দায়ের করেছে জমি বিক্রেতা নয়ন মৃধার ছেলে সুজন মৃধা। সোমবার সকাল সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন বিএনপি নেতা হেলাল খানের স্ত্রী সাবেক ইউপি সদস্য সাবেরা আক্তার কনিকা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০৪ সালে কলাপাড়ার বনাতিপাড়া মৌজা থেকে তার এবং স্বামী হেলাল খান ও দেবর কামাল খান এবং ভাসুর সাখাওয়াত হোসেনসহ  ১৬৩ শতাংশ  জমি ক্রয় করেন আবু নয়ন মৃধার কাছ থেকে।

গত ২০ বছর ধরে তারা এ জমিতে বসবাস করছেন। কিন্তু নয়ন মৃধার ছেলে সুজন এ জমি থেকে তাদের উচ্ছেদের চেষ্টা চালায়। তাদের উপর একাধিকবার হামলার ঘটনাও ঘটে। এনিয়ে একাধিক মামলা চলমান রয়েছে।

সর্বশেষ গত ১১ নভেম্বর তাদের একটি ঘরে আগুন দেয়া হয়। এ ঘটনায় সুজন মৃধা পুড়ে যাওয়া ঘর তাদের দাবি করে গত ১৩ নভেম্বর কলাপাড়া থানায় তার স্বামী হেলাল খান, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই ছেলে সহ সাত জনের নামে মামলা করে। সাবেরা আক্তার কনিকা বলেন, তারা বিএনপি পরিবারের সদস্য হয়েও তার স্বামী সন্তানদের পালিয়ে বেড়াতে  হচ্ছে মিথ্যা মামলার আসামী হয়ে।

অথচ গত ২০ বছর ধরে তারা এই জমিতে বসবাস করছেন। আবু নয়ন মৃধা জমি বিক্রি করেছে, অথচ এখন তার ছেলেরা  বাবার বিক্রি করা জমি থেকে ৫০ শতাংশ জমি  দখল করতে চাচ্ছে পেশী শক্তির জোরে।

তারা এই ঘটনায় সরেজমিন তদন্ত পূর্বক  প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। একই সাথে তাদের ঘরে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের  শাস্তি দাবী করেন। এ বিষয়ে আরিফুর রহমান সুজন মৃধা বলেন, তার বাবার বিক্রি করা জমি অন্য দাগে।

কিন্তু হেলাল খান ও তার ভাই আমাদের জমি দখল করে আছে। আমাদের তোলা ঘরে আগুন দিয়েছে। তাই থানায় মামলা করেছি।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD