শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বাউফলে ইউএনও’র” অপসারণের দাবিতে বিক্ষোভ

বাউফলে ইউএনও’র” অপসারণের দাবিতে বিক্ষোভ

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও’র’) অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।

দুপুর ১২টার দিকে উপজেলার সরকারী কলেজ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় বিভিন্ন শ্লোগানের মাধ্যমে ওই কর্মকর্তার অপসারণ দাবি করেন তারা।

এতে অশংগ্রহণ করেন সরকারী কলেজের বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের সাধারণ শিক্ষার্থীসহ অন্যান্য বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ দাবি করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার এর আগে ২বার বদলি আদেশ হয়। কিন্তু অজানা কারণে তিনি এখনও স্বপদে বহাল আছেন।

গত ১৩তারিখ ৩দফায় বদলি আদেশ দেন সংস্থাপন মন্ত্রনালয়। এবার শিক্ষার্থীরা আশংকা করছেন বাদলি বাতিল হওয়ার। এ কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। স্বৈর শাসক পলায়নের পর বিভিন্ন বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। এ সুযোগে অনেক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নিতির কথা উল্লেখ করেন তারা।

ওই কর্মকর্তাকে আওয়ামীলীগের দোসর হিসেবে আখ্যা দিয়ে অপসারণের দাবি জানানো হয়। আগামী ৪৮ঘন্টার মধ্যে ইউএনও বশির গাজির অপসারণ না হলে রবিবার থেকে লাগাতার আন্দোলন ও উপজেলা পরিষদ ঘেরাও করার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এসময় বাউফল উপজেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একই দাবিতে গত রবিবার সকাল ১১টায় মানববন্ধন করেছিলেন উপজেলা কৃষক দল বাউফল উপজেলা শাখা ও সাধারণ জনগণ।

তারিখ-১৯/১১/২০২৪

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD