রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কুয়াকাটা সৈকতের পাবলিক টয়লেট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

কুয়াকাটা সৈকতের পাবলিক টয়লেট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে তিনটায় সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত নুর হোসেন খুলনার লবনচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর হোসেন গতকাল শুক্রবার সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন।

বেলা এগারোটার দিকে কুয়াকাটার হোটেল ব্যবসায়ী তার বন্ধু জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন। এসময় সে তার বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোজ হন।

পরে তার স্বজনরা খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে ওই টয়লেট সহ অনেক স্থানে খোজাখুজি করেও কোন খবর না পেয়ে পুলিশে অবহিত করেন। শনিবার বিকালে এক দম্পত্তি ওই টয়লেটে প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের উপর থেকে ওই ব্যক্তিকে লেট্রিনের মধ্যে পরে থাকতে দেখেন।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, ঠিক কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছেনা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হচ্ছে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

১৬-১১-২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD