রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
গলাচিপায় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা

গলাচিপায় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন ,  (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউএনও মিজানুর রহমান বলেন, ‘আপনাদের সহযোগিতা পেলে উপজেলার বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দেশের পক্ষে কাজ করা আরও সহজ হবে।

আমি অফিসার নই, সাধারণ হিসেবে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আপনারা যেখানেই অনিয়ম দেখবেন সাথে সাথে আমাকে অবহিত করবেন। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD