রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
গলাচিপায় ৬০ বছর পূর্বে রেকর্ডীয় সম্পত্তিতে সরকারি কৃষি অফিসের গোডাউন স্থাপন

গলাচিপায় ৬০ বছর পূর্বে রেকর্ডীয় সম্পত্তিতে সরকারি কৃষি অফিসের গোডাউন স্থাপন

Sharing is caring!

 মোঃনাসির উদ্দিন স্টাফ রিপোর্টার পটুয়াখালীঃ

প্রায় আনুমানিক ৬০ বছর পূর্বে পটুয়াখালীর গলাচিপায় কৃষি অফিসের সরকারি ঔষধ রাখার জন্য ব্যক্তি মালিকানাধীন রেকর্ডীয় জায়গায় গোডাউন স্থাপনের অভিযোগ উঠেছে।

অনেক বছর ধরে গোডাউনটি সংস্কার না করায় বর্তমানে পরিত্যক্ত ও জীর্ণশীর্ণ অবস্থায় পরে আছে। গলাচিপা পৌরসভার ৮নং ওয়ার্ডের বড় সাহা বাড়ীর নির্জন সাহা কৃষি অফিসের সরকারি ঔষধ রাখার জন্য তৈরিকৃত গোডাউন স্থাপনের জায়গায়টি পৈতৃক রেকর্ডীয় মালিক হিসেবে অভিযোগ তুলেছেন এবং কৃষি অফিসের নিজস্ব জায়গায় স্থানান্তরের দাবি জানান।

মৃতঃ নিতাই সাহার পুত্র নির্জন সাহা জানাযায়, জে, এল নং ১০৮, এস, এ খতিয়ান নং ৪৬৮ ও ৫৭১, যার দাগ নং ১৫১৮ আমার পৈতৃক রেকর্ডীয় জায়গায় কৃষি অফিসের গোডাউন নির্মাণ করা হয়।

কিন্তু তারই পূর্ব পাশে ৪৮২ নং খতিয়ানের ১৫১৯ নং দাগের ৩০ শতাংশ কৃষি অফিসের নিজস্ব ক্রয়কৃত জমির অধিকাংশ দখল হয়ে আছে। ভুলবশত আমাদের পৈতৃক জমিতে কৃষি অফিসের সরকারি ঔষধ রাখার জন্য গোডাউন নির্মাণ করেছে। আমরা আমাদের পৈতৃক রেকর্ডীয় জমির খাজনা পরিশোধ করে আসছি, এতে আমাদের অপূরণীয় আর্থিক ক্ষতি হয়েছে।

উক্ত জায়গার ক্ষতিপূরণ সহ গোডাউনটি অনতিবিলম্ব স্থানান্তর করে আমাদের জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর অনুরোধ করছি।

উপজেলা কৃষি অফিস আরজু আক্তার জানান, আমরা প্রতি বছর গোডাউন স্থাপিত জমির খাজনা পরিশোধ করছি। এছাড়া, দীর্ঘ বছর আগে গোডাউনটি উক্ত জায়গায় নির্মাণ করা হয়েছে আর নির্মাণাধীন গোডাউনটি আমাদের নিজস্ব জায়গায়। আপনারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করুন, আমি বিষয়টি বিশেষ বিবেচনায় নিবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD