রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পটুয়াখালীতে শালিশ বৈঠকে জমি না দেয়ায় মারধর,পানিতে চুবানোয় বৃদ্ধার মৃত্যু

পটুয়াখালীতে শালিশ বৈঠকে জমি না দেয়ায় মারধর,পানিতে চুবানোয় বৃদ্ধার মৃত্যু

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী‌র দশমিনায় জমিজমা সংক্রান্ত বিষয় বলে য়ে স্থানীয় শালিশ বৈঠকে নুরুল ইসলাম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দশমিনা উপজেলার দক্ষিণ আদমপুরা গ্রামে এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে।

তার মৃত্যুর বিষয়টি নি‌শ্চিত করেছেন দশ‌মিনা থানার ও‌সি আবদুল আ‌লিম। পু‌লিশ সূত্রে জানাযায়, নুরুল ইসলামের ছেলে মো. শাহজাহান দীর্ঘদিন ধরে বাড়ি করার জন্য জ‌মি চেয়ে আস‌ছিল পিতার কাছে।

কিন্তু জ‌মি না দেয়ায় ছেলে শাহজাহান স্থানীয় ৪-৫ জন সালিসদারের কাছে অ‌ভিযোগ করেন। রোববার স্থানীয় ইউপি মেম্বার মো. সোহাগ, স্থানীয় রহিম বেপারী, কাইয়ুম গাজী, ইয়াকুব আলী গাজী সালিসিতে বসেন।

এ সময় সালিসকারীরা শাহজাহানকে জ‌মি দিতে বলেন। তবে এতে অপরাগতা প্রকাশ করেন শাহজাহানের বাবা নুরুল ইসলাম।‌ এ সময় সালিসকারীরা সবাই মিলে নুরুল ইসলামকে চড়থাপ্পর মেরে পাশের খালে পা‌নি‌তে চু‌বিয়ে রাখেন কিছুক্ষণ।

এ সময় নুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া বারোটার দিকে তাকে মৃত্য বলে ঘোষণা করেন। উক্ত বিষয়টি নিয়ে দশমিনা থানার ও‌সি আবদুল আ‌লিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মামলার প্রস্তু‌তি চলছে বলেও তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD