বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে

কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে

oppo_2

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের পাঠদানে কম সময়ে থাকা ও অনিয়মিত ক্লাসে আসার প্রতিবাদ করলেই মামলা দেওয়ার হুমকি সহ নানান অভিযোগ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে।

শুধু তাই নয়, রয়েছে একদিন ছুটি নিয়ে প্রভাব খাটিয়ে বেশ কয়েকদিন ছুটি কাটানোর অভিযোগ । আর মানুষ গড়ার কারিগর হয়েও একাধিক মামলা নিয়ে আদালত প্রাঙ্গনেই সময় পার করেন এই শিক্ষক, এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউপির আরামগঞ্জ আলিগঞ্জ দারুল ইসলাম দাখিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী শিক্ষক মো. আইয়ূব আলী।

প্রতিষ্ঠানের নিয়মকানুন উপেক্ষা করে একাধিকবার ছুটি নিয়ে শিক্ষার্থীদের পাঠদানে অমনযোগী থাকেন তিনি। এতে ব্যহত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম। তবে তার বিরুদ্ধে মুখ খুললেই মামলার হুমকি প্রদান করেন এমন অভিযোগ প্রতিষ্ঠানটির জেষ্ঠ শিক্ষকদের। এই প্রতিষ্ঠানের সহকারী সুপার মাওলানা মো. আতাউর রহমান বলেন, আমাদের বাংলা বিভাগের শিক্ষক আইয়ূব আলী একাধিকবার ছুটি নেওয়ায় আমি তার কাছে জানতে চাই। কিন্তু তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে মামলার হুমকি দেয়।

এমনকি পরে মাদরাসার সুপারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মাদরাসার সুপার মাওলানা মোর্শেদুল আলম সংবাদ কর্মীদের ক্যামেরায় বলেন, শিক্ষক আইয়ূব আলী অনেক সময়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন, অনেক সময় ফোন করেও বলেন তিনি আসতে পারবেন না। এছাড়া অনেক সময়ে মাদরাসা থেকে আগবাড়িয়ে চলে যান, আবার ইচ্ছে মতো করেই আসেন।

নাম প্রকাশে অনেচ্ছুক একাধিক শিক্ষার্থী অভিভাবকরা জানান, আইয়ূব আলী হুজুর সকাল ১০ টার পরিবর্তে প্রায় দিনই বেলা ১১ টা বা তারও পরে মাদরাসায় আসেন । এছাড়া উপস্থিত হাজিরা খাতায় চলতি মাসেও বেশ কয়েকদিন অনুপস্থিত রয়েছেন এই শিক্ষক এর সত্যতা মিলেছে। এছাড়াও পারিবারিক সমস্যা দেখিয়ে ছুটির আবেদন করে ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি একাধিক মামলা নিয়ে আদালত প্রাঙ্গনেই সময় কাটান বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তবে এবিষয়ে সকল অভিযোগ অস্বীকার করে শিক্ষক আইয়ূব আলী বলেন, আমি চিকিৎসার জন্য প্রতিষ্ঠানের নিয়ম মেনে ছুটির আবেদন করেছি। এছাড়া তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক বলে দাবী করেন ।

তিনি বলেন, প্রতিষ্ঠানে দূর্নীতি অনিয়মের বিষয়ে একটি মামলা হয়েছে। সেই মামলার পিছনে আমার হাত রয়েছে এমন সন্দেহে আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। এবিষয়ে কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান বলেন, লিখিতভাবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

তারিখঃ২৮.০৯.২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD