মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
কলাপাড়ায় বিএনপি নেতার বসতবাড়ী দখলের ১৫ বছর পর সাবেক প্রতিমন্ত্রী মাহবুব সহ ২৭ জনের নামে মামলা

কলাপাড়ায় বিএনপি নেতার বসতবাড়ী দখলের ১৫ বছর পর সাবেক প্রতিমন্ত্রী মাহবুব সহ ২৭ জনের নামে মামলা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  :

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি নেতার বসতবাড়ী দখল, পরিবারের সদস্যদের উপর হামলা, লুটপাট সহ অস্ত্রের মুখে বসতবাড়ী লিখে নেয়ার ১৫ বছর পর সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান, তার ছোট ভাই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুর রহমান, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ২৭ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় অজ্ঞাতনামা রয়েছে আরও ১৫/২০ জন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের আদালত উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান চুন্নু’র নালিশী মামলা আমলে নিয়ে ওসি কলাপাড়াকে এজাহার গ্রহনের নির্দেশ দেন।

বাদীপক্ষের নিযুক্তীয় কৌশুলী এ্যাড,মো: খন্দকার নাসির উদ্দিন ও আদালতের বেঞ্চ সহকারী মো. কাইউম এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার বিবরনে বলা হয়, ২রা সেপ্টেম্বর ২০০৯ খ্রী. সন্ধ্যায় বিগত আওয়ামীলীগ সরকারের সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহববুর রহমান ও তার ছোট ভাই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুর রহমান এর হুকুমে ও নেতৃত্বে সকল আসামীরা অস্ত্রের মুখে বাদীর বসতবাড়ী দখল, পরিবারের সদস্যদের হত্যা চেষ্টায় আঘাত-আক্রমন সহ লুটপাট চালিয়ে বাদীর স্ত্রী ও কন্যার ব্যবহৃত ৭ লক্ষ টাকা মূল্যমানের ৭ ভরি স্বর্নালঙ্কার লুট করে নেয়।

এবং বসতবাড়ী ভাঙচুর করে ১ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। পরে ১০ সেপ্টেম্বর ২০০৯ খ্রী. রাতে আসামীরা বাদীকে অপহরন করে সাবেক প্রতিমন্ত্রীর বাসায় নিয়ে অস্ত্রের মুখে নন জুডিসিয়াল স্ট্যাম্পে টিপ সহি ও স্বাক্ষর নিয়ে বাদীর দেড়কোটি টাকা মূল্যমানের সাড়ে ৪ শতাংশ জমি লিখে নেয়।

জমি লিখে না দিলে পেট্রোল দিয়ে বাদী সহ তার পরিবারের সদস্যদের পুড়িয়ে মেরে ফেলার হুমকী দেয় সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর রহমান ।

এরপর ৩০ সেপ্টেম্বর ২০০৯ খ্রী. রাতে আসামীরা বাদীর বসতঘর জবরদখল করে ১৪ লক্ষ টাকা মূল্যমানের আসবাবপত্র দখল করে নেয়। বাদীর স্ত্রী বাড়ীঘর ছাড়ার শোকে বিহবল হয়ে কিছুদিন পরে মৃত্যুবরন করে। আসামীদের ক্ষমতার দাপটে থানা পুলিশ মামলা না নিয়ে বাদীকে উল্টো মিথ্যা হয়রানীমূলক মামলায় জেল খাটানোর হুমকী দেয় বলে বাদী তার মামলায় উল্লেখ করেন। দেশে বর্তমানে নিরপেক্ষ সরকার থাকায় বাদী ন্যায় বিচার পেতে মামলা দায়ের করেছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, আদালতের আদেশের কপি হাতে পেয়ে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন করা হবে।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
১০/০৯/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD