শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
রুপাতলীতে ১০ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে আদালতে মামলা

রুপাতলীতে ১০ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে আদালতে মামলা

Sharing is caring!

স্টাফ রিপোর্টার ঃ

নতুন বসতঘর নির্মাণে একদল সন্ত্রাসীর দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় ভবন নির্মাণ সামগ্রী ভাঙচুরের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালতের বিচারক মোঃ নুরুল আমিন মামলাটি আমলে নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে ঘটনা তদন্ত করে প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। মামলাটি দায়ের করেছেন, বরিশাল রুপাতলী খেয়াঘাট সড়ক সংলগ্ন হাওলাদার বাড়ির বাসিন্দা মোঃ মনির হাওলাদার (৪২)। দায়েরকৃত মামলার নামধারী ৫ আসামী হলেন- মোঃ মারুফ শরীফ (৪৫), মোঃ মামুন শরীফ (৪৭), মোঃ রাজিব সিকদার (২২), মোঃ সুজন তালুকদার (২৪) ও মোঃ ইউনুচ সিকদার (৪৮)।

এছাড়াও রয়েছে ৫/৬ জন অজ্ঞাত আসামী। মামলা সূত্রে জানা গেছে, চলমান বছরের ২৭ জুলাই সকালে বাদী মনির হাওলাদার নতুন বসতঘর নির্মাণ করতে গেলে আসামীরা ১০ লাখ টাকা চাঁদাদাবি করে। বিষয়টি তিনি এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানান। স্থানীয় পর্যায় আসামীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কোন পদক্ষেপ নেয়নি।

পরে মনির গত ৩১ আগস্ট পুনরায় ভবন নির্মাণের জন্য ঘটনাস্থলে উপস্থিত হলে আসামীরা তাকে বেদম মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আসামীরা হামলা চালিয়ে সিমেন্ট ও নির্মাণ সামগ্রী ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার মালামাল ক্ষতি সাধন করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD