শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
২৫ দি‌নেও প্রস্তুত হয়নি ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশনে ক্ষয়ক্ষ‌তির হিসাব

২৫ দি‌নেও প্রস্তুত হয়নি ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশনে ক্ষয়ক্ষ‌তির হিসাব

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

গত ৫ আগস্ট সরকা‌র পত‌নের পর ব‌রিশাল নগরীর একা‌ধিক ভব‌নে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

ব্যপক ভাঙচুর চালানো হয় ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌ন ভবনে। চালানো হয় লুটপাট ও অ‌্যা‌নেক্স ভবন পু‌রোপু‌রি পু‌ড়ি‌য়ে দেয়া হয়।

তবে ঘটনার ২৫ দিন পার হলেও ক্ষয়ক্ষতির হিসাব প্রস্তুত করতে পারেনি স্থানীয় সরকারের এই প্রতিষ্ঠানটি।

করপোরেশনের কর্মকর্তারা বলছেন, ‘৫ আগস্ট বিকেলে অ‌্যা‌নেক্স ভব‌নের প্রতি তলায় পে‌ট্রোল ঢে‌লে আগুন দেয়া হয়। এতে পু‌ড়ে যায় শিশু‌দের ভ‌্যাক‌সিনের টিকা, গুরুত্বপূর্ণ নথি ও মশক নিধনের প্রয়োজনীয় মালামাল।’

৫ তলা অ‌্যা‌নেক্স ভবনে শিশু‌র জন্য ১০ হাজার ই পি আই টিকা, আইসবক্স, ফ্রীজ ও এক লাখ ভাও‌য়েল ওষুধ মজুদ ছিল। সব পু‌ড়ে যাওয়ায় শিশু জ‌ন্মের পর টিকা ও ভিটা‌মিন খাওয়া‌নো কার্যক্রম বন্ধ হ‌য়ে গে‌ছে।

আগুনে ১২‌টি ফগার মে‌শিন ও মশক নিধন ওষুধও নষ্ট হ‌য়েছে। লুট ক‌রা হ‌য়ে‌ছে স্টো‌রে থাকা প‌রিচ্ছন্নতা কার্যক্রমের সকল মালামাল। এছাড়াও ৮‌টি কোল্ড বক্স, ২৫০‌টি ক‌্যা‌রিয়ার ও প্রচুর ল‌জি‌স্টিক মালামাল লুট করা হয়েছে।

অ‌্যা‌নেক্স ভবন‌ পুড়ে যাওয়ায় তা পুরোপু‌রি ব‌্যবহা‌রের অনুপ‌যোগী। এতে বি‌ঘ্নিত হ‌চ্ছে নাগ‌রিক সেবা। প্রত‌্যক্ষদর্শী এক দোকানী জানায়, ‘অ‌্যা‌নেক্স ভব‌নের বেশিরভাগ মালামাল লুট করা হ‌য়ে‌ছে। ক‌ম্পিউটার, চেয়ার, টে‌বিল থে‌কে শুরু ক‌রে মশক নিধ‌নের ফগার মে‌শিন‌টিও নি‌য়ে গে‌ছে হামলাকারীরা।’

ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের জনসং‌যোগ কর্মকর্তা আহসান উদ্দিন রো‌মেল ব‌লেন,‘ক্ষয়ক্ষ‌তির হিসাব নিরুপ‌নের কাজ চল‌ছে। অতিদ্রুত তা প্রস্তুত করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD