রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কলাপাড়ায় দূর্গা মন্দিরে শান্তি সমাবেশ

কলাপাড়ায় দূর্গা মন্দিরে শান্তি সমাবেশ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের শান্তি সমাবেশ। রবিবার শেষ বিকেলে কলাপাড়া পৌরসভার ০৯ নং ওয়ার্ডের বাদুরতলী স্লুইস সংলগ্ন দূর্গা মন্দিরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মন্দির কমিটির সভাপতি শংকর চদ্র ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন, ০৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা মো.আউয়াল, সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান সিকদার,মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র সুকুল, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদার, তারেক আনাম সুমন, মো.মোয়াজ্জেম হোসেন, কবির তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সজল বিশ্বাস, আবুল হাসনাত রিমনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং ০৯ নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীরা।
কলাপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা আমাদের ভাই। আপনাদের সুরক্ষা দিতে বিএনপি নেতৃবৃন্দ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো.ফারুক বলেন,  হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষকে নিয়ে আমাদের সমাজ।এই কলাপাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নষ্ট করতে চাইলে কলাপাড়া বিএনপি যেকোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে।
উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, কোন ধর্মীয় অসহায় মানুষ বা তার সম্পদের উপর হামলা করতে কেউ আসলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, গত বছর আপনারা যেভাবে ধর্মীয় অনুষ্ঠান করেছেন তার চেয়ে অনেক বড় অনুষ্ঠান করবেন, আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD