সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় পঁচা, বাসি খাবার ও অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির দায়ে ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তর’র জরিমানা 

কলাপাড়ায় পঁচা, বাসি খাবার ও অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির দায়ে ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তর’র জরিমানা 

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় পঁচা, বাসি খাবার বিক্রির দায়ে ৩ রেস্টুরেন্টকে ৩০ হাজার ও অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির দায়ে ৭ মুদি দোকানীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
বুধবার দুপুরে পৌরশহরের নাচনাপাড়া চৌরাস্তা  এবং নতুন বাজার এলাকায় ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়। এর মধ্যে অতিথি হোটেল  এন্ড সুইটসকে ১৫ হাজার, নিউ ঢাকা হোটেলকে ৫ হাজার, আল মদিনা হোটেলকে ১০ হাজার, নুর স্টোর ৩ হাজার, আকন ট্রেডার্স ২ হাজার, মা স্টোর ২ হাজার, বায়জিদ স্টোর ২ হাজার, খেপুপাড়া  স্টোর ৫ হাজার, ফিরোজ স্টোর ৫ হাজার এবং  জুযেল পোলট্রিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যলয়’র উপ-পরিচালক অপুর্ব অধিকারী, ভোক্তা সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক মো.শাহ সোয়াইব মিয়া, এবং সহযোগিতায় ছিলেন, স্যানিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ।
পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোহাইব মিয়া জানান,পঁচা, বাসি খাবার বিক্রি এবং অতিরিক্ত মূল্যে পন্য বিক্রির দায়ে এসব জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রন রাখতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। সকল অসাধু ব্যবসায়ীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD